বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আবারও চুয়েটে পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: সিসি ক্যামেরা এড়াতে লোডশেডিংয়ের সুযোগে হত্যা! সিলেটে ট্রিপল মার্ডার: বন্ধ দরজার নিচ দিয়ে রক্ত বের হচ্ছিল লিবিয়া থেকে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, জনগণ তা গ্রহণ করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাইয়ের শহিদদের ভুলিনি, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত থামব না: প্রতিমন্ত্রী ইশরাক পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে? প্রতিপক্ষ কারা?

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ১২১ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনটা দারুণভাবে শুরু করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি করেছেন হ্যাটট্রিক, গড়ে ফেলেছেন অজস্র রেকর্ড।

সেই জয়ের পর এবার তাদের সামনে অপেক্ষা করছে গ্রুপ পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ অস্ট্রিয়ার বিপক্ষে, আগামী ২২ জুন। গ্রুপ ‘জে’-র এই ম্যাচে মুখোমুখি হবে টুর্নামেন্টের দুই জয়ী দল।

প্রথম ম্যাচে আর্জেন্টিনা যেমন আলজেরিয়াকে হারিয়েছে, তেমনি অস্ট্রিয়াও জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করেছে। দিনের দ্বিতীয় ম্যাচে তারা শুরুতে এগিয়ে গিয়েছিল জর্ডানের বিপক্ষে। এরপর সমতা ফেরায় এশিয়ার দলটি। তবে শেষমেশ আর তাদের বাধা দিতে পারেনি একটি আত্মঘাতী গোল ও মার্কো আর্নাতোভিচের লক্ষ্যভেদে তারা সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে। এই দলটির বিপক্ষেই নিজেদের শেষ ম্যাচটি খেলবে আকাশী সাদারা।

বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৭ জুন, প্রতিপক্ষ জর্ডান। তবে তার আগে সব নজর এখন অস্ট্রিয়ার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে।

আর্জেন্টিনার বাকি সূচি:
২২ জুন: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া
২৭ জুন: আর্জেন্টিনা বনাম জর্ডান


এই ক্যাটাগরির আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর