সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী ঈদ আনন্দে পর্যটকে মুখর সোনারগাঁর বিনোদনকেন্দ্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্পের ইরান বৈঠক রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত যুদ্ধ থামাতে বড় সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান, ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প

বন্ধুত্বের পরিচয় কাঁটাতারের বেড়া হতে পারে না: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ১৩৯ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ১২ মে, ২০২৬

কাঁটাতারের বেড়া দিয়ে কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১২ মে) বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সীমান্তে আবারও হত্যাকাণ্ড ঘটছে এবং নতুন করে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে বন্ধুত্বের কথা বলা যায় না। কাঁটাতারের বেড়া দিয়ে কখনো প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠে না। আমরা বিশ্বাস করি, একদিন সেই দেশের জনগণই এসব কাঁটাতার উপড়ে ফেলে বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে।’

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আরও বলেন, বাংলাদেশের সীমান্ত রক্ষা করার দায়িত্ব সরকারের। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে জনগণ সেই দায়িত্ব নিজ হাতে তুলে নেবে। বাংলাদেশের সীমান্ত রক্ষা করার দায়িত্ব আমাদের।

তিনি বলেন, বাংলাদেশের নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করার দায়িত্বও জনগণের। এ বিষয়গুলোতে দৃষ্টিপাত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনায় তিনি ‘শাপলা গণহত্যা’ প্রসঙ্গ টেনে দাবি করেন, অতীতের ঘটনার বিচার না হওয়ায় পরবর্তীতেও সহিংসতার পুনরাবৃত্তি ঘটেছে। তার অভিযোগ, সংশ্লিষ্ট ঘটনাগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করে অংশগ্রহণকারীদের ‘সন্ত্রাসী-জঙ্গি’ হিসেবে প্রচার করা হয়েছিল।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর