বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাইয়ের শহিদদের ভুলিনি, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত থামব না: প্রতিমন্ত্রী ইশরাক পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা সাতক্ষীরা নৈতিকতায় প্রশ্নবিদ্ধ এমপিকাণ্ড কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর

জামায়াত আমিরের নির্বাচনি প্রচারণায় খরচের বিস্তারিত তথ্য প্রকাশ

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩৮১ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ব্যয় হয়েছে ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা।
বৃহস্পতিবার (১২ মার্চ) নির্বাচন কমিশনে জমা দেওয়া নির্বাচনি ব্যয়ের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

ব্যয় বিবরণী অনুযায়ী, নির্বাচনে প্রচারণার জন্য খরচ হয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা, পরিবহনে ৮৮ হাজার ৯৬ টাকা, জনসভা আয়োজনের জন্য ৫ লাখ ৪৫ হাজার টাকা এবং নির্বাচনি ক্যাম্প পরিচালনায় ৪ লাখ ১৭ হাজার ৬৪২ টাকা।

এছাড়া এজেন্ট ও অন্যান্য স্টাফ বাবদ খরচ হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৮৯০ টাকা, আবাসন ও প্রশাসনিক খাতে ২ লাখ ৮৭ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারণায় খরচ হয়েছে ৭১ হাজার ৬০ টাকা। সব মিলিয়ে মোট ব্যয় দাঁড়িয়েছে ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা।

ঢাকা-১৫ আসনের ভোটে জয়ী হয়েছেন শফিকুর রহমান। এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। আইন অনুযায়ী, ভোটার প্রতি ১০ টাকা ব্যয় করার সীমা রয়েছে। তার হিসাব অনুযায়ী, ব্যয়সীমা ছিল ৩৫ লাখ ১৭ হাজার ১৮০ টাকা। অর্থাৎ শফিকুর রহমান তার নির্ধারিত ব্যয়সীমার মধ্যে থেকে ভোটের ব্যয় সম্পন্ন করেছেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর