বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের নির্দেশ

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩৭২ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৮ জুন, ২০২৫

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচটি কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (১৮ জুন) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে সব জেলা শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, এ বছর বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন পবিত্র ঈদুল-আজহার ছুটিতে থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী ২৫ জুন দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ২৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৫-এর অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

দিবসটিকে কেন্দ্র করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তার আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে বেশ কিছু কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

চিঠিতে পাঁচটি কর্মসূচি উল্লেখ করে পালনের জন্য নির্দেশ দেওয়া হয়।

কর্মসূচিগুলো হলো- নিজ নিজ শ্রেণিকক্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা, সবুজ ক্যাম্পাস বিনির্মাণে বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যা করা, পরিবেশ সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশবান্ধব সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে আনা এবং বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্বকে অর্থবহ করতে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব সামগ্রী বা উপকরণ ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করণের জন্য সেমিনারের আয়োজন করা এবং পরিবেশ সু-রক্ষার মাধ্যমে একটি বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের করণীয় বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর