January 16, 2026, 6:16 am

চাঁদাবাজি ও সড়কে বিশৃঙ্খলা রুখতে মাঠে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার

Reporter Name 161 View
Update : Thursday, August 8, 2019

আব্দুল কুদ্দুস | বৃহস্পতিবার, ৮ই আগস্ট, ২০১৯:
পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে সড়ক-মহাসড়কে যেকোন পরিবহনে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা রুখতে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার নিজেই মাঠে রয়েছে বলে জানান। তিনি বলেন বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে ইতমধ্যে নরসিংদী যোগদানের পর থেকেই এ জেলায় আইন শৃঙ্খলার মান আরো বৃদ্ধি করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। তিনি বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শন কালে এসব কথা বলেন।

এসময় সাথে ছিলেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রউফ, নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখা ও থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহিন প্রমূখ।

পুলিশ সুপার মাধবদী বাসস্ট্যান্ডে বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন, এ সময় তিনি বিভিন্ন দোকানীদের বলেন যদি কেউ রকম চাঁদাবাজি করে, তা পুলিশকে অবগত করতে। ঐ চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি ঈদে বাড়ি ফেরা যাত্রীদের উদ্দেশ্যে বলেছেন, এবারের ঈদে ঢাকা থেকে সিলেট-মহাসড়ক হয়ে নির্বিঘ্নে বাড়ি যাবে যাত্রীরা, আবার বাড়ি থেকে কর্মস্থলে ফিরে যাবে এরই ধারাবাহিকতায় মাঠে রয়েছেন তিনিসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। ঈদে অতিরিক্ত ভাড়া, গণপরিবহনে কোন চাাঁদাবাজি হবে না, সড়কে কোন বিশৃঙ্খলা থাকবে না, আইন তার নিজস্ব গতিতে চলবে। সেইসাথে সড়ক পথে চলাচলে সবাই নিজেরা সচেতন হওয়া ও অপরকে সচেতন করার জন্য আহবান জানান তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর