December 9, 2025, 2:34 am

বাংলাদেশ শিপিং অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name 238 View
Update : Thursday, April 4, 2024

বাংলাদেশ শিপিং অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (৩ এপ্রিল) রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর মেজবান হলে এ আয়োজন করা হয়।

অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস-চেয়ারম্যান সৈয়দ ইকবাল আলী, ভাইস-চেয়ারম্যান শফিকুল আলম জুয়েল, মো. রিয়াজ উদ্দিন খান, পরিচালনা পর্ষদের সদস্য মামুনুর রশিদ, সাজ্জাদুর রহমান, আসিফ ইফতেখার হোসেন, মুনতাসির রুবাইয়াত, মোহাম্মদ রাশেদ সহ অন্যান্য পরিচালক এবং সদস্য অ্যাজেন্টদের প্রতিনিধিরা।

এ ছাড়া চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, পিও এমএমডি ক্যাপ্টেন সাব্বির মাহমুদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস হাউসসহ সরকারি বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা এবং চট্টগ্রাম কাস্টমস অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনসহ অন্যান্য অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে দেশের সার্বিক উন্নয়ন এবং দেশ-জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আল্লাহ যেন সকলকে এই মাহে রমজানের উসিলায় গুনাহ মাফ করেন এবং সকলকে যেন সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর