সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী ঈদ আনন্দে পর্যটকে মুখর সোনারগাঁর বিনোদনকেন্দ্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্পের ইরান বৈঠক রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত যুদ্ধ থামাতে বড় সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান, ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২৭০ পাঠক
প্রকাশকাল শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো আলোচনা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ওমানে দুই পক্ষের মধ্যে শুক্রবার অনুষ্ঠিত পরোক্ষ আলোচনা খুব ভালো হয়েছে এবং আশা করা হচ্ছে আরও আলোচনা হবে।

ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় ইতিবাচক পরিবেশের প্রশংসা করেছে ইরান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও আলোচনা চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছে। এক দিনের আলোচনা মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি কেন্দ্রিক ছিল, যেখানে উভয় পক্ষ সংঘাত এড়াতে ইতিবাচক পরিবেশ বজায় রেখেছিল।

মধ্যপ্রাচ্যের জলসীমায় বিমানবাহী রণতরীসহ একটি আমেরিকান নৌবহর থাকা অবস্থায়, ওমানের মধ্যস্থতায় মাস্কাটে মার্কিন ও ইরানি প্রতিনিধিদল আলোচনা করেছে, তবে তারা প্রকাশ্যে সরাসরি মুখোমুখি দেখা করেনি।

অন্যদিকে আলোচনা শেষ হওয়ার কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে আনতে জাহাজ পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। তবে, এই পদক্ষেপটি আলোচনার সঙ্গে যুক্ত ছিল কি না, তা স্পষ্ট নয়।

গত জুন মাসে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইসরাইলের সঙ্গে যুদ্ধে যুক্ত হওয়ার পর এই দুই প্রতিপক্ষের মধ্যে এটিই প্রথম আলোচনা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর