শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল বিশ্বকাপ থেকে বিদায় নিল যে পাঁচ দল বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের গোল উৎসব তৃণমূল থেকে ফিরহাদ-অরূপসহ ৮ নেতা বহিষ্কার ৪১ বছরেও থামেননি রোনালদো, ভাঙলেন মেসির রেকর্ড রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী

ইসরায়েলি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ১২৬ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ২৯ মে, ২০২৬

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন নারী ও দু’জন শিশু রয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) দক্ষিণ লেবাননের নাভানিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দু’জন শিশু ছিল। পুরুষ ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার মো. মোমিন মিয়া এবং নারী নরসিংদীর জয়েনা আক্তার। বিস্ফোরণে নারী তার পা হারিয়েছেন। তবে, শিশুদের পরিচয় এখনও জানা যায়নি। দূতাবাস তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা চেষ্টা করছে বলে জানা গেছে।

আহতদের নাবাতিহের রাগেব হার্ব হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং আগামীকাল তাদের সাইদায় স্থানান্তর করা হবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর