বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাইয়ের শহিদদের ভুলিনি, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত থামব না: প্রতিমন্ত্রী ইশরাক পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা সাতক্ষীরা নৈতিকতায় প্রশ্নবিদ্ধ এমপিকাণ্ড কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিলেটে সুরমা নদী থেকে পাথরবোঝাই ৯ নৌকা জব্দ

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৮৭৫ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৮ জুন, ২০২৫

সিলেটের সুরমা নদী থেকে ৯টি পাথরবোঝাই স্টিল বডির নৌকা জব্দ করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার (১৭ জুন) গভীর রাতে দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকায় পাসপোর্ট অফিসের কাছে এলে স্থানীয়রা নৌকাগুলো তীরে নোঙর করে থানায় খবর দেন। পরে মোগলাবাজার থানা-পুলিশ গিয়ে পাথরসহ নৌকাগুলো জব্দ করে।

তবে নৌকায় পরিবহন করা পাথরের মালিক দাবি করছেন, তিনি লোভাছড়া পাথর কোয়ারি থেকে নিলামে পাথর কিনে নিয়ে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে কানাইঘাটের লোভাছড়া থেকে সরকারি অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ পাথর ৯টি স্টিলবডি নৌকায় করে সুরমা নদী দিয়ে গোটাটিকর এলাকায় প্রবেশ করে। নৌকাগুলো দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকায় পাসপোর্ট অফিসের কাছে আসার পর স্থানীয়রা এগুলো আটকে তীরে নোঙর করে থানা-পুলিশকে খবর দেন। পরে মোগলাবাজার থানা-পুলিশ গিয়ে পাথরসহ নৌকাগুলো জব্দ করে।

নৌকা আটককারীদের অভিযোগ, নৌকাগুলো দিয়ে লোভাছড়া কোয়ারি থেকে লুট করা পাথর পাচার করা হচ্ছিল।

প্রশাসন বলছে, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পাথরের বৈধতা যাচাই করে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমদ জানান, গোটাটিকরের স্থানীয় লোকজন পাথরবোঝাই কয়েকটি নৌকা জব্দ করে পুলিশে হস্তান্তর করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং যারা নৌকা জব্দ করেছেন তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর