বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাইয়ের শহিদদের ভুলিনি, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত থামব না: প্রতিমন্ত্রী ইশরাক পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা সাতক্ষীরা নৈতিকতায় প্রশ্নবিদ্ধ এমপিকাণ্ড কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইরানে ইসরাইলের হামলা নিয়ে মুখ খুললেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম: / ৮৯৪ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার বিষয়ে প্রথমবারের মতো কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে মধ্যপ্রাচ্যে ‌‌‘হঠাৎ উত্তেজনা বেড়ে যাওয়ায়’ চীন ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বলে খবর দিয়েছে সিএনএন। গত শুক্রবার সংঘাত শুরুর পর থেকে ইরান-ইসরায়েল ইস্যুতে শি জিনপিং প্রথমবারের মতো প্রকাশ্যে এমন মন্তব্য করেছেন। ইরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগী চীন।

শি জিনপিং বলেছেন, চীন এমন যেকোনও ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করে; যা অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চীনের প্রেসিডেন্ট।

দ্বিতীয় চীন-মধ্য এশিয়া সম্মেলনে অংশ নিতে বর্তমানে আস্তানায় অবস্থান করছেন শি জিনপিং। তিনি বলেছেন, ‘‘সামরিক সংঘাত কোনও সমস্যার সমাধান নয়। আর এই অঞ্চলের উত্তেজনা বৃদ্ধি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত স্বার্থের পরিপন্থী।’’

চীনা এই প্রেসিডেন্ট বলেছেন, সংঘাত দ্রুত কমিয়ে আনার লক্ষ্যে সকল পক্ষকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে চীন সব পক্ষের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত আছে। একই সঙ্গে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গঠনমূলক ভূমিকা রাখতে চায় চীন।

সূত্র: সিএনএন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর