বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম:
সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নরসিংদীর রায়পুরায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক - / ৬১৬ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ২০ জুন, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে নেত্রী ডা. জুবাইদা রহমানের জন্মদিনে তাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাতেও এই আয়োজন।

এই কর্মসূচীতে অংশ নেন নরসিংদী জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী। বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

এ ছাড়া কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হজরত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ক্রীড়া সম্পাদক আব্দুল বাতেন, শিশু বিষয়ক সম্পাদক নয়ন মিয়া, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফিরুজ আল মুজাহিদ, তাঁতিদলের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, মরজাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তরিকুল ইসলাম শুক্কুর, বর্তমান সভাপতি ফারুক আহমেদ প্রধান ও সাধারণ সম্পাদক কবির হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর