সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয় বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯

ভারতে রাসায়নিক কারখানায় আগুনে ১০ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম: / ৩২২ পাঠক
প্রকাশকাল সোমবার, ৩০ জুন, ২০২৫

ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

সোমবার (৩০ জুন) সকালে এ ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে কারখানায় আগুন লেগে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, বিস্ফোরণে বেশ কয়েকজন শ্রমিক ১০০ মিটার দূর পর্যন্ত ছিটকে পড়েন। পুলিশ জানায়, বিস্ফোরণের ফলে কারখানার শেডটি পুরোপুরি উড়ে গেছে। বিস্ফোরণের জেরে কারখানার পাশের একটি বাড়িও ভেঙে পড়ে। আরেকটি বাড়িতে ফাটল দেখা গেছে।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশপাশের এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি অগ্নিকাণ্ডের বিস্তারিত তথ্য চেয়েছেন। কারখানায় আটকেপড়া শ্রমিকদের উদ্ধার এবং আহতদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর