শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী ঈদ আনন্দে পর্যটকে মুখর সোনারগাঁর বিনোদনকেন্দ্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্পের ইরান বৈঠক রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত যুদ্ধ থামাতে বড় সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান, ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প বৃষ্টিতে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি

১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২৯০ পাঠক
প্রকাশকাল সোমবার, ১৬ মার্চ, ২০২৬

১১ বছর পর আবারও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ। মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই শেষে ১১ রানের জয় তুলে নিয়েছে টাইগাররা।

টসে জিতে পাকিস্তান আগে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায়। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তাদের ব্যাটে আসে ১০৫ রানের জুটি, যা দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। এরপর তামিমের সঙ্গে নাজমুল হোসেন শান্ত যোগ করেন আরও ৫৩ রান। শান্ত ২৭ রান করে ফিরলেও নিজের ছন্দ ধরে রাখেন তামিম।

এই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন তানজিদ হাসান তামিম। ১০৭ বলে ১০৭ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।

মাঝের দিকে লিটন দাস ৪১ রান করেন। শেষ দিকে তাওহিদ হৃদয়ের দ্রুত ৪৮ রানে ভর করে নির্ধারিত ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৯০ রান।

পাকিস্তানের পক্ষে হারিস রউফ তিনটি উইকেট নেন।

২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। মাত্র ১৭ রানেই তিনটি উইকেট হারিয়ে বসে তারা। তাসকিন আহমেদ ফেরান শাহিবজাদা ফারহান ও মোহাম্মদ রিজওয়ানকে, আর নাহিদ রানা আউট করেন মাজ সাদাকাতকে।

এরপর গাজী ঘোরি ও আবদুল সামাদ কিছুটা প্রতিরোধ গড়লেও বড় জুটি হয়নি। পরে দলের হাল ধরেন সালমান আলী আগা। সাদ মাসুদ ও ফাহিম আশরাফকে সঙ্গে নিয়ে দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচে লড়াই চালিয়ে যান তিনি। এই ইনিংসেই সেঞ্চুরিও তুলে নেন সালমান। শেষ পর্যন্ত ১০৬ রান করে আউট হলে পাকিস্তানের জয়ের আশা অনেকটাই ম্লান হয়ে যায়।

শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৪ রান, হাতে ছিল একটি উইকেট। কিন্তু রিশাদ হোসেনের দারুণ বোলিংয়ে মাত্র ২ রান তুলতেই শেষ উইকেট হারায় পাকিস্তান। ২৭৯ রানে অলআউট হয়ে যায় তারা।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ চারটি উইকেট নেন। মোস্তাফিজুর রহমান তিনটি এবং নাহিদ রানা দুটি উইকেট শিকার করেন।

এই জয়ের ফলে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও এগিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ১০ম স্থান থেকে নবম স্থানে উঠে এসেছে টাইগাররা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর