বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয় বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯

কিংবদন্তিদের কাতারে মুশফিক

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৫০ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নিজের শততম টেস্টে সেঞ্চুরি থেকে এক রান দূরে ছিলেন মুশফিকুর রহিম। গতকাল দিন শেষ হওয়ায় অপেক্ষায় ছিলেন। অবশেষে দ্বিতীয় দিনের তৃতীয় বলেই ইতিহাসে নাম লেখান তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। শততম টেস্টে সেঞ্চুরি করে তিনি কিংবদন্তি গর্ডন গ্রিনিজ, জাভেদ মিঁয়াদাদ, ইনজামাম-উল-হক ও গ্রায়েম স্মিথদের কাতারে ঢুকে গেলেন।
৯৯ রানে অপরাজিত থেকে আজ (বৃহস্পতিবার) ক্রিজে আসেন মুশফিক। সঙ্গী আগেরদিন ৪৭ রান করা লিটন দাস। মুশফিক ম্যাথু হাম্প্রিসের করা প্রথম ওভারটা ঠাণ্ডা মাথায় কাটিয়ে দেন। পরের ওভারে লিটন আসেন স্ট্রাইকে, জর্ডান নিলের করা প্রথম বলেই তিনি সিঙ্গেল রান নেন। মুশফিক তৃতীয় বলটি স্কয়ার লেগে পাঠিয়ে নিজের অপূর্ণ ম্যাজিক ফিগারটা পূর্ণ করে প্রসারিত করেন দু’হাত। এরপর কৃতজ্ঞতা জানান সৃষ্টিকর্তার প্রতি।

শততম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করার কীর্তিতে বাংলাদেশের এই তারকা বিশ্বের ১১তম ক্রিকেটার। অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। ফলে এমন মাইলফলক ম্যাচে সেঞ্চুরির ঘটনা ১২তম বার ঘটল। এর মধ্য দিয়ে মুশফিক ১১ কিংবদন্তির তালিকায় ‍যুক্ত হলেন, এর মধ্যে সর্বশেষ দুজন জো রুট ও ডেভিড ওয়ার্নার অবশ্য শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন।

মুশফিক ম্যাজিক ফিগার পূর্ণ করে আরেকটি রেকর্ড গড়েছেন। বাংলাদেশের হয়ে টেস্টে মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৩তম সেঞ্চুরি করলেন তিনি। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। হাম্প্রিসের হালকা বাউন্স ও ঘূর্ণিতে স্লিপে অ্যান্ডি বালবার্নিকে ক্যাচ দিয়েছেন শততম ম্যাচের এই সেঞ্চুরিয়ান। মুশফিক ২১৪ বলে ১০৬ রানের ইনিংসটি সাজিয়েছেন ৫টি চারের সাহায্যে। তার বিদায়ে ভাঙল লিটনের সঙ্গে গড়া ১০৮ রানের জুটি। ৩১০ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ।

প্রথম দিন মিরপুরে টস জিতে ফিফটি প্লাস রানের ওপেনিং জুটির পর প্রথম সেশনে ৩টি উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়েছিল বাংলাদেশ। তার পর অবশ্য তারা ঘুরে দাঁড়ায় দারুণ প্রতিরোধে। দ্বিতীয় সেশনে মুমিনুল হক-মুশফিকুর রহিম মিলে গড়েন প্রতিরোধ। তৃতীয় সেশনে চায়ের বিরতি থেকে মুশফিক ২৮তম টেস্ট ফিফটি তুলে নিলেও ৬৩ রানে কাটা পড়েন মুমিনুল। তাতে ভাঙে ১০৭ রানের জুটি। এর পর অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে যান মুশফিকুর রহিম। লিটনকে নিয়ে গতকাল যোগ করেন ৯০* রান। তারা আজ ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিন শুরু করেছেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর