মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয় বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯

নরসিংদীতে বিচারকের কাঠগড়া থেকে পালিয়ে গেল আসামি

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৯৪ পাঠক
প্রকাশকাল সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নরসিংদী জেলা জজ আদালতের ম্যাজিস্ট্রেট কোর্টে কাঠগড়া থেকে এক সন্দেহভাজন আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নরসিংদী কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল। এই সুযোগে কাঠগড়ায় অবস্থানরত অটোরিকশা চুরির মামলার একমাত্র সন্দেহভাজন আসামি রিয়াজুল ইসলাম হৃদয় (২৫) পালিয়ে যায়। সে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে।

পরিদর্শক আরও জানান, পলাতক আসামি রিয়াজুল ইসলামের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি অটোরিকশা চুরির মামলা রয়েছে। ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাকে আটক করতে অভিযান চালাচ্ছে।

আসামি হৃদয়কে গত ৭ জুলাই একটি অটোরিকশা চুরি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ।

নরসিংদী কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে অবহিত করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর