রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ১৯৭ পাঠক
প্রকাশকাল রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

জ্বালানি ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধির পর বাস ও ট্রাকের কিলোমিটারভিত্তিক ভাড়া সমন্বয়ের বিষয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এবং পরিবহন মালিকরা।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের ডিজেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে ঢাকাসহ সারা দেশের ডিজেলচালিত বাস ও মিনিবাসের নতুন ভাড়া নির্ধারণে যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে।

সভায় পরিবহন মালিকদের পক্ষ থেকে নতুন ভাড়ার প্রস্তাব উপস্থাপন করা হবে, যা পরবর্তীতে বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করছেন বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। এছাড়া সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতিসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর