শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয় বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী

শিশু রাতুল ও বৃদ্ধা শাহানুরের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ১৮ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

পাঁচ বছর বয়সি শিশু রাতুল ও পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুরের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণমাধ্যমে পৃথক দুটি প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তা বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। পরে তিনি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে রাতুলের পরিবার ও বৃদ্ধা শাহানুরের পাশে দাঁড়াতে নির্দেশ দেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁও শান্তিপুর ফায়ারসার্ভিস সংলগ্ন এলাকায় রাতুলের পরিবার ও আগারগাঁও এলাকায় বৃদ্ধা শাহানুরের সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি আর্থিক সহযোগিতা তু্লে দেন।

তারা শিশু রাতুলের অসুস্থ পিতা মো. রাব্বির সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। এছাড়া রাতুলের পড়াশোনার দায়িত্ব নেয় ‘আমরা বিএনপি পরিবার’। এছাড়া প্রতিনিধি দলটি রাজধানীর আগারগাঁও এলাকায় পানি বিক্রেতা শাহানুর বেগমকে আর্থিক সহায়তা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মো. মেসবাউল আলম, মশিউর রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

উল্লেখ্য, ‘পাঁচ বছর বয়সি শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা’- শীর্ষক একটি প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রীর পক্ষে সাক্ষাৎ করে রাতুলের পরিবারকে এবং বৃদ্ধা শাহানুর বেগমকেও আর্থিক সহায়তা দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর