সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী ঈদ আনন্দে পর্যটকে মুখর সোনারগাঁর বিনোদনকেন্দ্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্পের ইরান বৈঠক রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত যুদ্ধ থামাতে বড় সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান, ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প

টাকা মেরে খাওয়ার জন্য ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম: / ২৩৮ পাঠক
প্রকাশকাল শনিবার, ৫ জুলাই, ২০২৫

সরকারের সঠিক পদক্ষেপের কারণে চলতি বছর হজ্জ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। দেশের বিমানবন্দরে কোনো হাজী যেমন হয়রানির সম্মুখীন হননি, তেমনি সৌদি আরবে গিয়েও কেউ বিড়ম্বনার শিকার হয়নি। কেউ হারিয়ে যায়নি, এবারের হজ্ব নিয়ে এমন মন্তব্য করলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, এবার স্বল্পমূল্যে কাবার কাছাকাছি স্থানে হাজীদের জন্য ঘর ভাড়া নেওয়া হয়েছে। ফলে আমাদের খরচ কিছুটা কম হয়েছে এবং কিছু টাকা জমা রয়েছে। সব হাজী দেশে আসা শেষ হলে জমাকৃত টাকা ফেরত দেওয়া হবে। টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি।

শুক্রবার (৪ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় ৩টি মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ২টি মসজিদ উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকার ১৩ কোটি টাকা ব্যয় করে এই মসজিদ নির্মাণ করেছে। এখন মসজিদকে আবাদ রাখার দায়িত্ব এলাকাবাসীর। মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে সমাজের সবাইকে নিয়মিত মসজিদমুখী হতে হবে। মসজিদকে সচল রাখতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে হবে। কেননা, নামাজ সবাইকে সকল প্রকার খারাপ কাজ থেকে মুক্ত রেখে মানুষের মধ্যে নৈতিকতাবোধ জাগ্রত করে এবং মূল্যবোধ সমুন্নত রাখে।

এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন, প্রকল্প পরিচালক (অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর) মো. শহিদুল আলম প্রমুখ।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর