বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

হাসিনার পতন না হলে কোন টিভি চ্যানেল পুরস্কার পেত, প্রশ্ন হাসনাতের

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২৫৪ পাঠক
প্রকাশকাল শনিবার, ২৮ জুন, ২০২৫

‘জুলাই গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন না হলে কোন কোন টিভি চ্যানেল সাহসিকতার পুরস্কার পেত? বলে প্রশ্ন ছুঁড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার (২৮ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ প্রশ্ন করেন।

হাসনাতের ভাষায়, ‘হাসিনার পতন না হলে কোন কোন টিভি চ্যানেল জুলাইকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য সাহসিকতার পুরস্কার পেতেন?’

এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই পোস্টে ২২ হাজারের বেশি কমেন্ট পড়েছে। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের ১০ মাস পর হঠাৎ কেন টিভি মিডিয়া নিয়ে এমন প্রশ্ন ছুড়লেন হাসনাত?

এই প্রশ্নের উত্তর পেতে হলে একটু পেছনে ফিরে যেতে হবে। সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেল ৭১ টিভিতে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। সেখানে তিনি চ্যানেলটি নিয়ে কিছু ইতিবাচক কথা বলেন, যা মুহূর্তে ভাইরাল।

ওই ভিডিওতে নাসির উদ্দিন পাটোয়ারীকে বলতে শোনা যায়, ‘গণঅভ্যুত্থানের সময় ৭১ টিভির অনেক সিনিয়র সাংবাদিক আমাদের সাথে একীভূত হয়েছিলেন এবং একটি নতুন বাংলাদেশ গঠনে দৃঢ় প্রত্যয় জানিয়েছিলেন।’

ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ৭১ টিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাপ্রকাশ করেন এই এনসিপি নেতা।

ধারণা করা হচ্ছে, ৭১ টিভিকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারীর সেই ইতিবাচক মন্তব্যেরই বুদ্ধিদীপ্ত জবাব দিলেন তারই দলের আরেক নেতা ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ। কমেন্ট বক্সে নেটগেরিকরাও তেমনটাই আন্দাজ করেছেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর