সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী ঈদ আনন্দে পর্যটকে মুখর সোনারগাঁর বিনোদনকেন্দ্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্পের ইরান বৈঠক রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত যুদ্ধ থামাতে বড় সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান, ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প

এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়লো

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ১৬৫ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা আরো এক সপ্তাহ বাড়িয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, মনোনয়ন প্রত্যাশীরা আগামী ২০ নভেম্বর পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মধ্যরাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী সময় বাড়ানোর এ তথ্য জানান। এর আগে ঘোষিত সূচি অনুযায়ী একই দিনই ছিল মনোনয়ন সংগ্রহের শেষ সময়। গত ৬ নভেম্বর থেকে এনসিপি মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। দলটির পক্ষ থেকে জানানো হয়, নতুন শিডিউল কার্যকর হওয়ায় ২০ নভেম্বরই হবে মনোনয়ন আবেদনের চূড়ান্ত শেষ তারিখ।

যেভাবে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে-
যেকোনো আবেদনকারী nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন ফরম পূরণ ও জমা দিতে পারবেন। পাশাপাশি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে সরাসরি আবেদন ফরম সংগ্রহ করা যাবে। এছাড়া উত্তর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বা বিভাগীয় ১০ সাংগঠনিক সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেও ফরম পাওয়া যাবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর