সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল বিশ্বকাপ থেকে বিদায় নিল যে পাঁচ দল বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের গোল উৎসব তৃণমূল থেকে ফিরহাদ-অরূপসহ ৮ নেতা বহিষ্কার ৪১ বছরেও থামেননি রোনালদো, ভাঙলেন মেসির রেকর্ড রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী

সংখ্যানুপাতিক ভোটে ঐক্যের বদলে বিভেদ সৃষ্টির সম্ভাবনা রয়েছে: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩৮১ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে এখন তাঁবেদারমুক্ত রাখতে হলে এখন জনগণের ঐক্য সবচাইতে বেশি প্রয়োজন। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থায় ঐক্যের বদলে বিভেদ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সচেষ্ট রয়েছে। পাশাপাশি ফ্যাসিস্টদের বিচার কার্যক্রমও শুরু করেছে। একই সঙ্গে রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সংস্কার মতামত দিয়েছেন। দেশ ও জাতির কল্যাণে প্রতিটি রাজনৈতিক দল উত্তম সংস্কারই প্রস্তাব করেছেন।তবে সব প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে উপযোগী কিনা, সেটা বিবেচনা করতে হবে। কিছু রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় তা কতোটা উপযোগী, তা নিয়ে সংশ্লিষ্টদের আরও ভাবা উচিত বলে আমি মনে করি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী প্রমুখ।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর