সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী ঈদ আনন্দে পর্যটকে মুখর সোনারগাঁর বিনোদনকেন্দ্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্পের ইরান বৈঠক রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত যুদ্ধ থামাতে বড় সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান, ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প

২৬ এর ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে, এর কোন ব্যতিক্রম হবে না: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩১০ পাঠক
প্রকাশকাল সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের লক্ষ্য এখন একটাই, ২৬ এর ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। যেটা তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন। এর কোন ব্যতিক্রম হবে না।

সোমবার (১৪ জুলাই) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ন অপপ্রচার এবং মিডফোর্ডে হত্যাকান্ড ও সারাদেশে নির্মম হত্যাকান্ডের বিচার দাবিতে এ সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি।

মির্জা ফখরুল বলেন, মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক অঙ্গন, কয়েকটি চক্র দেশের রাজনীতিকে একেবারে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এ চক্রান্ত নতুন নয়। এ ষড়যন্ত্র নতুন নয়। যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে, মাথা উঁচু করে দাড়াতে চেয়েছে ঠিক সে সময়ই ষড়যন্ত্রকারীরা দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে।

ষড়যন্ত্রকারীরা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়- এমন অভিযোগ তুলে তিনি বলেন, চক্রান্তকারীরা চেষ্টা করছে মানুষ ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে।

অশ্লীল ভাষায় আমার নেতা তারেক রহমান সম্পর্কে তারা কথা বলেছে, স্লোগান দিয়েছে। তারা ভেবেছিল, কথাগুলো বললে , স্লোগান দিলে বিএনপি বোধহয় ঘরের মধ্যে ঢুকে যাবে। বিএনপি হচ্ছে বারবার সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে, সমস্ত আঘাত প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে। বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির দল।

এই রাষ্ট্রকে টেনে উপরে তোলার জন্য, খাওয়া-দাওয়া ভাতের ব্যবস্থা যখন করার জন্য, লক্ষ বেকারের কর্মসংস্থানের জন্য যখন তারেক রহমান সমস্ত বিজ্ঞ লোকদের সঙ্গে কথা বলছেন, পরিকল্পনা তৈরি করছেন, ঠিক সময় তারা আঘাত করছে’।

চক্রান্তকারীদের পরিকল্পনাটা অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা, অস্থিরতা সৃষ্টি করা, বিভাজন সৃষ্টি করা, যেখানে গণতন্ত্র আবার কবর রচিত হবে।

“ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করেছে ছাত্র জনতা, ফিরিয়ে আনার জন্য নয়। পরিষ্কার ঘোষণা, আমরা যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি, ঠিক সেভাবেই জনগণকে সাথে নিয়ে কোনদিন যেন আবার ফ্যাসিস্ট চালু হতে না পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা করব”।

নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে তিনি বলেন, আমরা কারো পাতা ফাঁদে যেন পা না দেই। তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই। আমরা যেন উত্তেজিত না হই, আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি । আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র চাই”।

যখনই লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে করে তারেক নিশ্চিত করে ফেলেছেন এইবার নির্বাচন হবে। তখন থেকেই তাদের মাথা বিগড়ে গেলো জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ধৈর্য ধরে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করতে হবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর