শনিবার, ০৯ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম: / ৩৪৬ পাঠক
প্রকাশকাল সোমবার, ৩০ জুন, ২০২৫

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউপির দগরিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মনোহরদী উপজেলার লেবুতলা ইউপির গজারিয়া গ্রামের প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদরের সাহেপ্রতাব এলাকার একটি কলেজ পড়ুয়া ছেলের খোঁজখবর নেয়ার পর বাড়ি ফিরছিলেন ওই দম্পত্তি। তারা মোটরসাইকেলে চিনিশপুর ইউপির দগরিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী চট্রলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তারা। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে নিহতের ছেলে ও স্বজনরা গিয়ে তাদের মরদেহ শনাক্ত করেন।

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর