মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয় বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯

বকশীগঞ্জে ট্রাক চাপায় মানসিক প্রতিবন্ধী নারী নিহত

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২৫৬ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

জামালপুর জেলার বকশীগঞ্জে রাস্তা পারাপারের সময় ড্রাম ট্রাক চাপায় মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত এক নারী (৩৫) নিহত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বিকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর এলাকায় এদুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকটি রেখেই পালিয়ে যান ঘাতক চালক।

স্থানীয় সূত্র জানান, যদুরচর এলাকায় রাস্তা পার হবার সময় অজ্ঞাত ওই নারীকে একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় ঘোরাফেরা করছিলেন। সবাই তাকে মানসিক প্রতিবন্ধী হিসেবেই চেনেন। তার বাড়ি কোথায় সেটা কেউ বলতে পারছেন না।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর