সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী ঈদ আনন্দে পর্যটকে মুখর সোনারগাঁর বিনোদনকেন্দ্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্পের ইরান বৈঠক রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত যুদ্ধ থামাতে বড় সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান, ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প

ভাইয়ের লাশ আনতে গিয়ে সড়কে গেল আরও দুই ভাইয়ের প্রাণ

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২৬৫ পাঠক
প্রকাশকাল শনিবার, ৫ জুলাই, ২০২৫
লাগেজ হাতে প্রবাসে নিহত ছোট ভাই, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও নিহত অপর দুই ভাই। ছবি : সংগৃহীত

সৌদি আরবে নিহত ছোট ভাইয়ের লাশ নিয়ে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও দুই ভাই। পরিবারের তিন সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের মোহাম্মদ বাবুল এবং তার মামাতো ভাই ওসমান গনি। আহত হয়েছেন তাদের আরেক আত্মীয় বশির আহমদ সওদাগর।

জানা গেছে, সৌদি আরবে নির্মম নির্যাতনে নিহত প্রবাসী মো. রুবেলের লাশ নিয়ে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফটিকছড়ির উদ্দেশে অ্যাম্বুলেন্সযোগে রওনা হয়েছিলেন তারা। চৌদ্দগ্রামে পৌঁছালে লাশবাহী অ্যাম্বুলেন্সটি পেছন থেকে একটি লরিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মো. বাবুল ও ওসমান গণি নিহত হন। গুরুতর আহত অবস্থায় বশির সওদাগরকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রবাসী রুবেলের লাশ আনতে ঢাকায় গিয়েছিলেন তার দুই ভাই। ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ দ্রুত বাড়িতে পৌঁছাতে স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো. সাকলাইন বলেন, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও মরদেহ উদ্ধার শেষে থানায় নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর