রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয় বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে চাঁদাবাজি, যুবক আটক

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২১৫ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় মাসুদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক মাসুদ মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে। তিনি কয়েক মাস ধরে বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বিভিন্ন বাস থেকে নিয়মিতভাবে চাঁদা আদায় করে আসছিলেন।

সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, আটকের সময় মাসুদের কাছ থেকে চাঁদাবাজির অর্থ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর