শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানাল নরেন্দ্র মোদি

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৭১ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন এই তথ্য জানায়।

ভারতীয় হাইকমিশন জানায়, তারেক রহমানকে পাঠানো চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন- মহামান্য, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।

নরেন্দ্র মোদি বলেন, বিগত এক মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনায় পুণ্যময় সময় কাটিয়েছেন।

তিনি আরও বলেন, ঈদুল ফিতরের উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা ও প্রার্থনা করি। আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক। মহামান্য অনুগ্রহ করে আমার সর্বোচ্চ সম্মানের আশ্বাস গ্রহণ করুন। এ সময় তিনি দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করার প্রত‍্যাশা করেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর