সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী ঈদ আনন্দে পর্যটকে মুখর সোনারগাঁর বিনোদনকেন্দ্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্পের ইরান বৈঠক রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত যুদ্ধ থামাতে বড় সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান, ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প

বিমান বাহিনী প্রধানের কক্সবাজার ঘাঁটি পরিদর্শন ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম: / ২৯৫ পাঠক
প্রকাশকাল সোমবার, ৩০ জুন, ২০২৫

গত ২৫-২৬ জুন বাংলাদেশ বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটির বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত হয়। বার্ষিক এ পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর সম্মানিত প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

তিনি কুচকাওয়াজ পরিদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এবং পরবর্তী সময়ে ঘাঁটির বিভিন্ন স্থাপনা, কার্যক্রম ও আধুনিক সরঞ্জামাদি ঘুরে দেখেন। এ সময় বিমান বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতা পর্যালোচনা করেন তিনি।

পরিদর্শনকালে বিমান বাহিনী প্রধান ঘাঁটির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধনও করেন। এই উন্নয়নমূলক পদক্ষেপসমূহ ঘাঁটির সামগ্রিক কার্যক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিমান বাহিনী প্রধান তাঁর বক্তৃতায় বলেন, “আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের সমন্বয়ে বাংলাদেশ বিমান বাহিনীকে আরও কার্যকর ও আত্মনির্ভরশীল বাহিনী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর