রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫ এর শুভ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩১২ পাঠক
প্রকাশকাল সোমবার, ৩০ জুন, ২০২৫

জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৫ এর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী দেশব্যাপী ‘বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৫’ শুরু করেছে। এ কর্মসূচীর আওতায় দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
সোমবার (৩০ জুন) বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, বিভিন্ন পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও গাছের চারা রোপণ করে কর্মসূচীতে অংশ নেন।

উল্লেখ্য, এই কর্মসূচীর আওতায় দেশের বিভিন্ন বিমান বাহিনী ঘাঁটি ও ইউনিটসমূহেও সমন্বিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে, যার মাধ্যমে বিমান বাহিনী পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর