সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল বিশ্বকাপ থেকে বিদায় নিল যে পাঁচ দল বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের গোল উৎসব তৃণমূল থেকে ফিরহাদ-অরূপসহ ৮ নেতা বহিষ্কার ৪১ বছরেও থামেননি রোনালদো, ভাঙলেন মেসির রেকর্ড রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী

ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ১৯৫ পাঠক
প্রকাশকাল বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ফ্রান্সের পার্লামেন্টে এমপিদের আস্থা ভোটে হেরে গেছেন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু। এর পরই পদত্যাগ করেছেন তিনি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বায়রু নিজের আহ্বান করা আস্থা ভোটে শোচনীয়ভাবে হেরে যান। এর ফলে ফ্রান্স নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় এবং মাখোঁর কাঁধে তার শাসনামলে সপ্তম প্রধানমন্ত্রী খুঁজে বের করার দায়িত্ব পড়ে।

ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মাখোঁ আগামী কয়েকদিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন। নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হলে আগাম নির্বাচনের জল্পনার অবসান ঘটবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বায়রু’র ঘনিষ্ঠ একজন এএফপি’কে জানান, বায়রু মাখোঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। উত্তরসূরির নাম ঘোষণা না হওয়া পর্যন্ত বায়রু ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর