সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী ঈদ আনন্দে পর্যটকে মুখর সোনারগাঁর বিনোদনকেন্দ্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্পের ইরান বৈঠক রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত যুদ্ধ থামাতে বড় সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান, ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প

মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ১১৫ পাঠক
প্রকাশকাল বুধবার, ২৭ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধের সংবাদ পরিবেশন নিয়ে আবার মার্কিন গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটদের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিশেষভাবে নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প দাবি করেন, এসব গণমাধ্যম ইরানের পক্ষে অবস্থান নিয়ে সংবাদ প্রকাশ করছে। নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটদের কটাক্ষ করে তিনি লেখেন, ডেমোক্র্যাটস এবং মিডিয়া পুরোপুরি পথ হারিয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন, তারা পুরোপুরি পাগল হয়ে গেছে।

ট্রাম্প খারাপ আবহাওয়ার কারণে আগামীকালের মন্ত্রিসভার বৈঠকের স্থান পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্ধারিত স্থান ক্যাম্প ডেভিডের পরিবর্তে বৈঠকটি অনুষ্ঠিত হবে হোয়াইট হাউসে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর