সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী ঈদ আনন্দে পর্যটকে মুখর সোনারগাঁর বিনোদনকেন্দ্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্পের ইরান বৈঠক রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত যুদ্ধ থামাতে বড় সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান, ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প

ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে আলাদা বগির নির্দেশ হাইকোর্টের

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ১২৮ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ১২ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে দেশের প্রতিটি ট্রেনে নারীদের জন্য পৃথক একটি বগি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারায় প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য আলাদা কামরার বিধান রয়েছে।

তিনি বলেন, আইনে আরও উল্লেখ আছে যে, ৫০ মাইলের বেশি দূরত্বের যাত্রার ক্ষেত্রে ওই নারীদের জন্য নির্ধারিত কামরার সঙ্গে শৌচাগারের ব্যবস্থাও থাকতে হবে।

এ ছাড়া একই আইনের ১১৯ ধারায় বলা হয়েছে, যথাযথ অনুমতি ছাড়া কেউ নারী কামরায় প্রবেশ করলে তার বিরুদ্ধে জরিমানার বিধান রয়েছে।

আইনজীবী মো. আজমল হোসেন খোকন জানান, দীর্ঘদিন ধরে এসব বিধান কার্যকর না থাকায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন হাইকোর্টে একটি রিট আবেদন করেন।

ওই আবেদনের পর গত ১০ মার্চ আদালত একটি রুল জারি করেন। রুলে আদালত জানতে চান, রেলওয়ে আইনের বিধান অনুযায়ী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য পৃথক কামরা বরাদ্দ নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না।

পরে বিচারাধীন ওই রুলের শুনানিকালে ঈদযাত্রায় নারী যাত্রীদের ভোগান্তি কমাতে একটি সম্পূরক আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত ঈদুল আজহাকে সামনে রেখে প্রতিটি ট্রেনে নারীদের জন্য পৃথক একটি বগি সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন বলে জানান আইনজীবী মো. আজমল হোসেন খোকন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর