সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী ঈদ আনন্দে পর্যটকে মুখর সোনারগাঁর বিনোদনকেন্দ্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্পের ইরান বৈঠক রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত যুদ্ধ থামাতে বড় সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান, ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প

ঈদ আনন্দে পর্যটকে মুখর সোনারগাঁর বিনোদনকেন্দ্র

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ১১৮ পাঠক
প্রকাশকাল শনিবার, ৩০ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহার ছুটিতে প্রাচীন বাংলার রাজধানীখ্যাত নারায়ণগঞ্জের সোনারগাঁর দর্শনীয় স্থানগুলোতে নেমেছে পর্যটকদের ঢল।

ঈদের দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সোনারগাঁ জাদুঘর, পানাম নগরী ও বাংলার তাজমহলসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

রাজধানী ঢাকার কাছাকাছি হওয়ায় পরিবার-পরিজন নিয়ে স্বল্প সময়ে ঘুরতে আসার জন্য অনেকেরই পছন্দের তালিকায় ছিল সোনারগাঁ।

বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোর এবং তরুণ-তরুণীদের পদচারণায় দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে পুরো এলাকায়। সবচেয়ে বেশি ভিড় দেখা যায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং ঐতিহাসিক পানাম নগরীতে।


এ ছাড়া বাংলার তাজমহল, গিয়াসউদ্দিন আজম শাহের মাজার, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, কাইক্কারটেক ব্রিজ, অলিপুরা ব্রিজ এবং মেঘনা নদীর বৈদ্যেরবাজার ঘাটেও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ঈদ উপলক্ষে পরিবার নিয়ে পানাম নগরীতে ঘুরতে আসা নরসিংদীর মাধবদীর বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ঢাকার কাছাকাছি হওয়ায় পরিবারের সবাইকে নিয়ে সোনারগাঁয়ে ঘুরতে এসেছি। এখানকার ঐতিহাসিক স্থাপনাগুলো খুবই আকর্ষণীয়। পরিবার নিয়ে সময়টা দারুণ কাটছে।

লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ঘুরতে আসা রায়হান আহমেদ বলেন, এখানে ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ রয়েছে। তাই সন্তানদের নিয়ে এসেছি, যেন তারা দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারে।

বাংলার তাজমহল দেখতে আসা সাব্বির ভূঁইয়া বলেন, ভারতের আগ্রার তাজমহল দেখার সুযোগ হয়নি। তাই পরিবারের সঙ্গে বাংলার তাজমহল দেখতে এলাম। জায়গাটি সত্যিই সুন্দর ও আকর্ষণীয়।

বাংলার তাজমহলের প্রতিষ্ঠাতা ও চলচ্চিত্র পরিচালক আহসান উল্লাহ মনি বলেন, প্রতিবছরের মতো এবারও ঈদে বিপুলসংখ্যক দর্শনার্থী এসেছেন। দেশের সাধারণ মানুষ যেন আগ্রার তাজমহলের আদলে নির্মিত এ স্থাপনাটি দেখতে পারেন, সেই ভাবনা থেকেই এটি নির্মাণ করা হয়েছে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁ জাদুঘর) কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ঈদ উপলক্ষে এবার প্রত্যাশার চেয়েও বেশি দর্শনার্থীর আগমন ঘটেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের পাশাপাশি বিদেশি দর্শনার্থীরাও জাদুঘরের ঐতিহ্য ও সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন। দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, সোনারগাঁয়ের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে। ঈদ উপলক্ষে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর