মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে আলাদা বগির নির্দেশ হাইকোর্টের প্রাথমিক থেকে শুরু করে সব শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ‘শেষের পথে’, ইঙ্গিত পুতিনের ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী

শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৮ ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ১২৯ পাঠক
প্রকাশকাল রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

শ্রীলঙ্কায় ক্যাবল কার দুর্ঘটনায় আহত আরও একজন বৌদ্ধ ভিক্ষু রোববার (২৮ সেপ্টেম্বর) মারা গেছেন। এ নিয়ে গত বুধবার সংঘটিত এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

কলম্বো থেকে এএফপি জানায়, গত বুধবার রাতে শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলের কুরুনেগালা জেলার একটি মঠের কাছে পাহাড়ের ঢালে ক্যাবল কারটি আছড়ে পড়ে। এতে তিনজন বিদেশিসহ সাতজন বৌদ্ধ ভিক্ষু তৎক্ষণাত মারা যান। আহত ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর ছিল।

দেশটির এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, হাসপাতালে থাকা ছয়জন ভিক্ষুর মধ্যে একজন গত রাতে মৃত্যুবরণ করেছেন।

তিনি বলেন, শনিবার মঠের কাছে একটি কবরস্থানে পাঁচজন ভিক্ষুর লাশ দাফন করা হয়েছে। তাদের মধ্যে চারজন শ্রীলঙ্কার এবং একজন রোমানিয়ার।

১৩ জন ভিক্ষু মঠের ওপরে একটি পাহাড়ের চূড়ায় ধ্যান ইউনিটে যাওয়ার জন্য ছোট একটি অস্থায়ী ক্যাবল কারে চড়েছিলেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, ক্যাবলটি ছিঁড়ে যায়, যার ফলে কেবিনটি দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসতে থাকে এবং ট্র্যাক ছেড়ে গাছের সঙ্গে আঘাত লাগে।

মঠটি রাজধানী কলম্বো থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর