শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী ঈদ আনন্দে পর্যটকে মুখর সোনারগাঁর বিনোদনকেন্দ্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্পের ইরান বৈঠক রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত যুদ্ধ থামাতে বড় সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান, ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প বৃষ্টিতে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি

বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩০৩ পাঠক
প্রকাশকাল সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে ব্যবসায়ী ইসফাক আহসানের মনোনয়ন সোমবার রাতে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে।
রুবাবা দৌলা বর্তমানে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি দেশের দুটি শীর্ষস্থানীয় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানে উচ্চ পদে কাজ করেছেন।

ক্রীড়াঙ্গনেও রুবাবা দৌলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।

বিশেষ করে, ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত একটি শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তিনি বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও পরিচিত মুখ ছিলেন এবং বিভিন্ন আয়োজনে পৃষ্ঠপোষকতার দায়িত্বে ছিলেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর