শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে আলাদা বগির নির্দেশ হাইকোর্টের প্রাথমিক থেকে শুরু করে সব শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ‘শেষের পথে’, ইঙ্গিত পুতিনের ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী

জনগণ সচেতন হলে মব-চাঁদাবাজি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম: / ২২৭ পাঠক
প্রকাশকাল সোমবার, ১৪ জুলাই, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স বা চাঁদাবাজি হবে না। এসব অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না।”

সোমবার (১৪ জুলাই) কক্সবাজারের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ’ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে আরও বেশি সচেতন হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।”

আলোচনা সভায় মাদক ইস্যুতে জোরালো বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “শুধু বাহকদের ধরলেই হবে না, মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে।”

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতা বদলাতে হবে। আন্তরিকতা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এবং প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ উপস্থিত ছিলেন।

সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর