শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে আলাদা বগির নির্দেশ হাইকোর্টের প্রাথমিক থেকে শুরু করে সব শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ‘শেষের পথে’, ইঙ্গিত পুতিনের ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী

দুদকও সমাজের অংশ, এখানেও দুর্নীতি আছে

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ১৯৩ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো প্রতিষ্ঠান নয়, বরং সমাজেরই অংশ-এখানেও দুর্নীতি আছে বলে মন্তব্য করেছেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বরিশালের সিএন্ডবি রোডে দুদকের বিভাগীয় ও জেলা কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, দুদক সমাজের বাইরের কোনো প্রতিষ্ঠান নয়। এখানেও দুর্নীতি আছে। দায়িত্ব নেয়ার পর থেকেই আমরা কমিশনের অভ্যন্তরীণ দুর্নীতি কমানোর চেষ্টা করছি।

সরকারের দুর্বলতার মূল কারণ হিসেবে দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণে রাখতে পারলে জনগণ ভালো থাকবে, সরকারও স্বস্তিতে থাকবে। সরকারের পতনের পেছনে দুর্নীতি একটি বড় কারণ।

দুদকের মামলায় অভিযুক্তদের খালাস পাওয়া প্রসঙ্গে ড. মোমেন বলেন, দুদকের মামলার আসামিদের আমরা ছাড় দিই না। যারা খালাস পাচ্ছে, তাদের বিরুদ্ধেও আপিল করা হচ্ছে। এ বিষয়ে আদালত, সাংবাদিক ও সমাজের সব স্তরের মানুষকে সচেতন হতে হবে। সকলে একযোগে কাজ করলে দুর্নীতি দমন সম্ভব।

এরপর তিনি বরিশাল সার্কিট হাউসে ‘দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিক সেবা এবং সেবার মান উন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন। সভায় বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে বরিশালে ছয়তলা বিশিষ্ট একটি আধুনিক দুদক ভবন নির্মাণ করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর