শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে আলাদা বগির নির্দেশ হাইকোর্টের প্রাথমিক থেকে শুরু করে সব শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ‘শেষের পথে’, ইঙ্গিত পুতিনের ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী

দুর্নীতির অভিযোগ: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম: / ১২১ পাঠক
প্রকাশকাল সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

গাড়িকাণ্ড ও দুর্নীতিতে নাম আসায় ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সম্প্রতি তাকে সাময়িক বরখাস্ত করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) তাকে বরখাস্তের বিষয়টি প্রকাশ্যে আসে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা যুক্তিযুক্ত মর্মে কর্তৃপক্ষের কাছে প্রতীয়মান হয়েছে।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা-২০১৭ এর বিধি ১১ অনুযায়ী রেজাউল করিম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর