বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২৩৩ পাঠক
প্রকাশকাল সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়েছে। ফজলুর রহমান সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ হিসেবে আখ্যায়িত করায় এ ক্ষোভের সূত্রপাত।

সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে এই বিক্ষোভ শুরু হয়।

এসময়, সেখানে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে

নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী ছাত্র বলেন, বিএনপির ফজলুর রহমান যেভাবে আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ এবং ‘কালো শক্তি’ বলে আখ্যায়িত করেছেন, আমরা তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ওই আন্দোলনকারী আরও বলেন, ফজলুর রহমান বলছেন আমরা ২৪ এ অভিনয় করছি। আমরা আসলে অভিনয়টা করতে আসছি এবং এখানে আজকে তাকে গ্রেপ্তারের অভিনয়টা করা হবে।

আরেক আন্দোলনকারী বলেন, আমরা সুশীল ও প্যাসিভ আন্দোলন করছি, কিন্তু মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার আমাদের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে।

বিক্ষোভের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। তার নিজ জেলা কিশোরগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিএনপি তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

বিক্ষোভকারীরা জানিয়েছেন ভবিষ্যতে এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেবেন তারা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর