শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় নারীদের জন্য ট্রেনে আলাদা বগির নির্দেশ হাইকোর্টের প্রাথমিক থেকে শুরু করে সব শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ‘শেষের পথে’, ইঙ্গিত পুতিনের ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী

ফেব্রুয়ারিতে নির্বাচন, সব সংশয় কেটে গেছে: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ১৬৩ পাঠক
প্রকাশকাল শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, সব বাধা-সংশয় ধুয়ে মুছে কেটে গেছে।
শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, অনেক অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখবো। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে। এরই মধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। জামালপুর হালুয়াঘাট দেখেছি নেতাদের প্যানা পোস্টার। রাজনৈতিক দলগুলো প্রার্থিতা ঘোষণা করেছে। যখন দুই তিন সপ্তাহ পর থেকে সব দল প্রার্থীদের নাম দেওয়া শুরু করবে। তখন আরো নির্বাচনী পরিবেশ জমজমাট হয়ে উঠবে।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে সবদল একমত হয়েছে। আগামী ১৫ তারিখ সব দল সই করবে জুলাই সনদে।

শহীদুল আলমকে মুক্ত করতে ভূমিকা রাখায় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান প্রেস সচিব।

এ সময় ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর