বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল বিশ্বকাপ থেকে বিদায় নিল যে পাঁচ দল বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের গোল উৎসব তৃণমূল থেকে ফিরহাদ-অরূপসহ ৮ নেতা বহিষ্কার ৪১ বছরেও থামেননি রোনালদো, ভাঙলেন মেসির রেকর্ড রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী

সংবিধানে ‘সংস্কার পরিষদের’ অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২৬৮ পাঠক
প্রকাশকাল রবিবার, ১৫ মার্চ, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের সংবিধানে ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই। এ ধরনের পরিষদ কেবল সংবিধান সংশোধনের মাধ্যমেই প্রতিষ্ঠা করা সম্ভব।

রবিবার (১৫ মার্চ) জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো ‘সংস্কার পরিষদের’ অধিবেশন আহ্বান করেননি। আমরা এখন সাংবিধানিকভাবে জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিচ্ছি।”

তিনি উল্লেখ করেন, “জুলাই জাতীয় সনদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, সেটার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। এ বিষয়ে রুল জারি রয়েছে। বিষয়টি এখন বিচার বিভাগের বিবেচনায়।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গণভোটের ফলাফলের ভিত্তিতে যদি এমন কোনো পরিষদ গঠন করতে হয়, তাহলে আগে সংবিধান সংশোধন করতে হবে। সংসদে আলোচনা শেষে সংবিধান সংশোধন হলে তবেই সেটি সংবিধানে অন্তর্ভুক্ত হবে। পরে প্রয়োজন হলে পরিষদ গঠন ও শপথ গ্রহণের বিষয়টি আসতে পারে।”

স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দুজনই এখনও দলের প্রাথমিক সদস্যপদ বজায় রেখেছেন। দল থেকে পদত্যাগ করেননি তারা। তাই এখানে সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য নয়।”

তিনি আরও স্পষ্ট করেন, এই বিধান কেবল তখনই প্রযোজ্য হয়, যখন কোনো সদস্য তার দল থেকে পদত্যাগ করেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর