সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী ঈদ আনন্দে পর্যটকে মুখর সোনারগাঁর বিনোদনকেন্দ্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্পের ইরান বৈঠক রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত যুদ্ধ থামাতে বড় সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান, ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প

ফ্যাসিস্ট সরকারের কোনো দোসর বিএনপির সদস্য হতে পারবে না: শরিফুল আলম

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২৬১ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম বলেছেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের কোনো দোসর বিএনপির সদস্য হতে পারবে না। গত ১৬ বছর যারা ফ্যাসিস্টের সাথে থেকে বিএনপির নেতা-কর্মীদের অত্যাচার, নির্যাতন, জেল, গুম, খুন করেছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা বিএনপির সদস্য হতে পারবে না।

মঙ্গলবার (৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেলান্দহ উপজেলা, পৌর ও হাজরাবাড়ী বিএনপির আয়োজনে জামালপুর জেলার মেলান্দহে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনের মাঠে বিএনপির সদস্যপদ নবায়ন, নতুন সদস্য ফরম পূরণ ও বিতরণ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিএনপির সদস্যপদ দেওয়ার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান। এক বছর হলো ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, কিন্তু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এখনো রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারিনি। যতদিন পর্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন চলবে।

সদস্যপদ নবায়ন, নতুন সদস্য ফরম পূরণ ও বিতরণ কার্যক্রমে পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল করিম মনজু, ইসমাইল হোসেন, আবদুল লতিফ আকন্দ, শাহ তালাত মাহমুদ, গোলাম হাফিজ নাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১১টি ইউনিয়নের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর