বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা সাতক্ষীরা নৈতিকতায় প্রশ্নবিদ্ধ এমপিকাণ্ড কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল

রায়পুরায় কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩২৪ পাঠক
প্রকাশকাল রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বহিরাগত সন্ত্রাসীরা কলেজ চলাকালীন ক্যাম্পাসে ঢুকে অধ্যক্ষকে লাঞ্ছিত করে।

বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের অভিযোগ, তিনি সকালে কলেজে গিয়ে দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করেন। অধ‍্যক্ষ তার দপ্তরে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকার সময় একদল বহিরাগত চিহ্নিত সন্ত্রাসী অতর্কিতভাবে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। এসময় তারা অধ‍্যক্ষের কক্ষে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায় তার ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তাকে টেনে হেঁচড়ে অফিসের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কলেজের অন‍্যান‍্য শিক্ষক ও কর্মচারীগণ এগিয়ে গেলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে।

এ ঘটনায় রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন।

এর আগেও কলেজটিতে একই সন্ত্রাসী চক্র কলেজটিতে শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলাসহ একাধিকবার অনাকাংখিত ঘটনা ঘটায়। পরে প্রশাসনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল কলেজে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর