মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী ঈদ আনন্দে পর্যটকে মুখর সোনারগাঁর বিনোদনকেন্দ্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্পের ইরান বৈঠক রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত যুদ্ধ থামাতে বড় সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান, ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প

শেরপুর পৌরসভায় ৭৪ কোটি টাকার বাজেট ঘোষণা

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩৬১ পাঠক
প্রকাশকাল সোমবার, ১৪ জুলাই, ২০২৫

শেরপুর পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও স্মার্ট পৌরসভায় রূপান্তরের লক্ষ্য নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭৩ কোটি ৯৬ লাখ ১২ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে পৌর প্রশাসন।

সোমবার (১৪ জুলাই) দুপুর ১টায় উপজেলার পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান।

বাজেট বক্তৃতায় প্রশাসক আশিক খান বলেন, “সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে শেরপুর পৌরসভাকে যুক্ত করার চেষ্টা চলছে। এডিপি’র সাধারণ ও বিশেষ বরাদ্দে ১ কোটি ৫৯ লাখ টাকা এবং কোভিড-১৯ প্রকল্পের আওতায় ২ কোটি ৩২ লাখ টাকায় ৬টি প্রকল্প বাস্তবায়ন চলছে। এ প্রকল্পে আরও ৩ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও জানান, চলতি অর্থবছরে প্রায় ১৯ কোটি ৩১ লাখ টাকার একটি প্রকল্পে ২.৬ কিলোমিটার সড়ক, ১১টি ড্রেন ও ১৩টি লিংক রোড নির্মাণের দরপত্র আহ্বান চলছে।

বাজেটে রাজস্ব আয়ের উৎস হিসেবে নিজস্ব খাত, হাটবাজার ইজারা ও সরকারি অনুদান মিলিয়ে ৭ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকা ধরা হয়েছে।

উন্নয়ন সহায়তা মঞ্জুরি ২ কোটি ২০ লাখ, রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্প (আরইউটিডিপি) থেকে ৩৫ কোটি, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ২ কোটি এবং কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্প থেকে ৩ কোটি টাকা আয় ধরা হয়েছে।

বাজেটে নাগরিক সেবা, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং ডিজিটাল ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পৌর নাগরিকদের উন্নত সেবা নিশ্চিতে ৯টি ওয়ার্ডে দায়িত্ব ভাগ করে ২ জন করে সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। নাগরিকত্ব, ওয়ারিশান ও চারিত্রিক সনদসহ অন্যান্য প্রত্যয়নপত্র অনলাইনে www.pratyon.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করা হচ্ছে।

এছাড়া ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন এবং পৌরকর আদায়ের কার্যক্রমও ধাপে ধাপে ডিজিটালাইজ করা হচ্ছে।

পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে ১৭ কোটি টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ইতিমধ্যে লাইন স্থাপন, পাম্প ও জলাধার নির্মাণ শেষ পর্যায়ে।

এমজিএসপি প্রকল্পের আওতায় ৫ তলা আধুনিক কিচেন মার্কেট শিগগির উদ্বোধন হবে। বারদুয়ারি হাটে কাঁচা বাজার নির্মাণ ও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের (হরিজন) জন্য ১০ কোটি টাকায় ৬ তলা আবাসিক ভবনের কাজও চলছে।

প্রতিটি ওয়ার্ডে স্থায়ী ডাস্টবিন নির্মাণ ও নিজস্ব স্যানিটারি ল্যান্ডফিল স্থাপনের জন্য জমি ক্রয়ের প্রক্রিয়া চলছে।

বাজেট অধিবেশনে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মজিদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাজেট বক্তৃতার শেষ অংশে প্রশাসক আশিক খান বলেন, “শেরপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, ডিজিটাল ও বাসযোগ্য শহরে রূপ দিতে আমরা সবাইকে সঙ্গে চাই।”


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর