বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: সৌদি

আন্তর্জাতিক ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম / ৩৪২ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ২০ জুন, ২০২৫

বেসামরিক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সামরিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছে সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন। বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের একাধিক পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পর এই মন্তব্য করেছে সৌদির সংস্থাটি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গত শুক্রবার (১৩ জুন) হামলা শুরুর পর থেকে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে দখলদার বাহিনী। এর মধ্যে বৃহস্পতিবার ইরানের খোন্দাব হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টরের ওপরও হামলা চালায় তারা।

এ বিষয়ে সৌদির আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) এক বিবৃতিতে জানায়, ইরানের খোন্দাব হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টর স্থাপনার মূল ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হামলায়। তবে, স্থাপনাটি নির্মাণাধীন হওয়ায় সেখানে কোনো ধরনের পারমাণবিক উপাদান ছিল না। এ জন্য বিকিরণের কোনো ঝুঁকি নেই।

এর আগে, ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জ এবং ভূগর্ভে অবস্থিত ফোরদো প্ল্যান্টেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

এদিকে শুক্রবার জুমার নামাজের পর ইসরায়েলি হামলা ও মার্কিন হুমকির বিরুদ্ধে তেহরানের রাস্তায় বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইরানের রাজধানী তেহরানে মানুষের ঢল নেমেছে। এ সময় তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লেগান দিতে থাকেন। এছাড়া তাদের নেতাদের সমর্থন দিয়েও স্লোগান দিয়েছেন বিক্ষুব্ধ ইরানিরা।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর