বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা সাতক্ষীরা নৈতিকতায় প্রশ্নবিদ্ধ এমপিকাণ্ড কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল

সংরক্ষিত আসনে জামায়াতের ১০ নারী প্রার্থী চূড়ান্ত

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২৯০ পাঠক
প্রকাশকাল রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত আসনের অনুপাতে এবার ৬৮টি আসনের বিপরীতে ১১টি সংরক্ষিত নারী আসন পাবে বাংলাদেশ জামায়াত ইসলামী। এর মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করেছে দলটি।
শুক্রবার (১৭ এপ্রিল) দলের এক সহকারী সেক্রেটারি এ তথ্য নিশ্চিত করে জানান, বাকি একজনসহ ১১ জনের চূড়ান্ত তালিকা ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এ তালিকায় দলীয় নেত্রীদের পাশাপাশি বাইরের দুইজনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

চূড়ান্ত তালিকায় থাকা ১০ জনের মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নিছা নিলু।

এছাড়া অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মারদিয়া মমতাজের নাম রয়েছে।

দলের কোটা থেকে জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুকেও মনোনয়ন দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করতে দলীয় অভ্যন্তরে আলোচনা ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর