শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান সাময়িক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২৩০ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাঙ্গামাটির ডিআইজি এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলাবর (১৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত) হাসানুজ্জামান মোল্যা (বিপি-৮৩১০১২৬৯৩২) কর্তৃপক্ষের পূর্বানুমতি না নিয়ে ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

এতে আরো বলা হয়, তার এই অনুপস্থিতি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুযায়ী ‘পলায়ন’ হিসেবে গণ্য হওয়ায় তাকে একই বিধিমালার ১২(১) উপবিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাওয়ার যোগ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর