মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয় বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী

নতুন পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ১০১ পাঠক
প্রকাশকাল রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘মূল্যস্ফীতি কিছুটা কমেছে। চালের দাম মোটামুটি সহনীয়। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি, যাতায়াত ও বাড়িভাড়া বেড়েছে।’

তিনি বলেন, ‘ইউরিয়া ও টিএসপি সার এবং সেদ্ধ চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। সামগ্রিকভাবে খাদ্যের দাম মানুষের নাগালের মধ্যে আনার চেষ্টা করছে সরকার।’

আগামী ৩০ নভেম্বর থেকে সরকার আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু করবে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এবার সরকারের সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টন ধান ও আতপ চাল এবং ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল। প্রতি কেজি ধান ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা ও সিদ্ধ চাল ৫০ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।’


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর