শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নতুন মামলায় মমতাজসহ গ্রেপ্তার ৪ জন

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ১৯৯ পাঠক
প্রকাশকাল সোমবার, ৩০ জুন, ২০২৫

জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর তিন থানায় দায়ের হওয়া পৃথক তিন মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ চার জনকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (৩০ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।

অন্য তিন আসামি হলেন—সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহে আলম মুরাদ এবং নোয়াখালী কমান্ড্যান্টের সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

তিনটি মামলার মধ্যে রয়েছে—ধানমন্ডি থানার কিশোর শামীম হত্যাকাণ্ড, কোতয়ালী থানার শাওন মুফতি হত্যা এবং যাত্রাবাড়ী থানার মঈনুল ইসলাম ওরফে মাইনুদ্দিন হত্যা মামলা।

মমতাজের মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর কোতয়ালী থানাধীন তাঁতীবাজার মোড়ে আন্দোলনে অংশ নেন শাওন মুফতি (২৩)। এদিন রাত সাড়ে ১১টায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে হাসপাতালে নেওয়া হয়। পরে রাত দেড়টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা নিহতের মা মাকসুদা বেগম গত ২৮ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলায় মমতাজ ১৪ নাম্বার এজাহারনামীয় আসামি।

আরেকটি মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ধানমন্ডি ৩২ নম্বরের হোটেল চিলিসের সামনে আন্দোলনে অংশ নেয় মো. শামীম (১৩)। এদিন বিকালে আসামিরা গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ করলে শামীম আগুনে দগ্ধ হন। পরে ৬ আগস্ট সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় ৩ অক্টোবর ভিকটিমের মা জাহানারা বেগম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনকে এজাহারনামীয় আসামি করে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর