মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয় বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী

নিরাপত্তা জোরদারে সন্ত্রাসীদের ব্রাশফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম: / ১৩৩ পাঠক
প্রকাশকাল বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম মহানগরে নিরাপত্তা জোরদার করতে সাবমেশিন গান (এসএমজি) দিয়ে ব্রাশফায়ার করে সন্ত্রাসীদের হত্যার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ওয়্যারলেস বার্তায় টহল ও থানা পুলিশকে একযোগে মৌখিকভাবে এ নির্দেশনা দেন তিনি।

নগর পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে, রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত কয়েক দফা পৃথক নির্দেশনাতে কমিশনার এ নির্দেশ দেন।এছাড়া কমিশনার টহল টিমগুলোকে এসএমজি ছাড়াও শিশা শটগান, দুটি গ্যাস গান এবং টিম ইনচার্জদের নাইন এমএম পিস্তল বহনের নির্দেশ দিয়েছেন। স্থায়ী চেকপোস্ট বাড়িয়ে সাতটি থেকে ১৩টি করার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের আত্মরক্ষার অধিকার ও দণ্ডবিধির বিধান স্মরণ করিয়ে দিয়ে সব দায়-দায়িত্ব নিজে গ্রহণ করবেন বলে ওয়্যারলেস বার্তায় জানিয়েছেন।

গত ৫ নভেম্বর নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন খোন্দকারাবাদ এলাকায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ জনসংযোগে গুলিতে নিহত হন তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা। সে সময় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহও আহত হন। এভাবে জনসংযোগে ঢুকে প্রকাশ্যে গুলি চালিয়ে একজনকে হত্যা করা উদ্বেগের বিষয় বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

তিনি আরও বলেন, ‘জনসংযোগে ঢুকে প্রকাশ্যে গুলি চালিয়ে একজনকে হত্যা করার বিষয়টি উদ্বেগজনক। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। নগরে পুলিশ থাকতে মানুষ নিরাপত্তাহীন থাকবে সেটা হতে পারে না। অস্ত্রধারীদের দেখামাত্র গুলি করে হত্যার স্পষ্ট নির্দেশনা দিয়েছি। আশা করছি আমার অধীনস্ত বাহিনী এই আদেশ পালন করবেন। আমি চট্টগ্রাম নগরকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দিতে পারি না।’


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর